বর্ষসেরা গেইম এলডেন রিং

১৪ ডিসেম্বর, ২০২২ ১৫:০৩  
‘গড অফ ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় ও ব্যবসা সফল গেইমগুলোকে টপকে ‘দ্য গেইম অ্যাওয়ার্ডস ২০২২’ জিতে নিয়েছে ডার্ক ফ্যান্টাসি ঘরানার ভিডিও গেইম ‘এলডেন রিং’। গেইম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে গেমটি। বর্ষসেরা গেইমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেইম ডিরেকশন’, ‘বেস্ট আর্ট ডিরেকশন’ এবং ‘বেস্ট রোল প্লেইং গেইম’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে গেইমটি।